×

রাজনীতি

জামায়েত নেতা তাহের

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ সরকারের পদত্যাগ বা সরকার পতনের আন্দোলন নয়; বরং এটি সরকারের জন্য একটি ‘ওয়েক-আপ কল’।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “এই মুহূর্তে আমরা সংসদে এবং সংসদের বাইরে যে লং মার্চ বা আন্দোলনে আছি, তা সরকারের পদত্যাগ বা সরকার পতনের আন্দোলন নয়। এটি সরকারের জন্য একটি ওয়েক-আপ কল।”

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য তাহের বলেন, জনগণের চাহিদা ও দাবি সরকারের কাছে তুলে ধরতেই এই আন্দোলন। তিনি আশা প্রকাশ করেন, আন্দোলনের পর সরকারের বোধোদয় হবে এবং সমস্যাগুলো সমাধানে সরকার যৌক্তিক পরিকল্পনা গ্রহণ করবে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ লং মার্চ শুরু করেছে।

আরও পড়ুন: লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে শনিবার সকাল ৭টায় রাজধানীর মতিঝিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে লং মার্চের গাড়িবহর রওনা হয়।

পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর কুমিল্লায় পথসভা করে লং মার্চের গাড়িবহর ফেনীর মহীপাল ও মীরসরাইয়ের দিকে যাওয়ার কথা রয়েছে। এসব স্থানেও পথসভা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

লং মার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবারের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক কর্মসূচি শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App