×

রাজনীতি

আসিফ মাহমুদ

‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

চট্টগ্রামে লংমার্চের সমাপনী সমাবেশে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা দেশে একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে।’

তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি।’

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকার গঠনের পর দেশের মূল সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা আবার ডিজিটাল যুগ থেকে অ্যানালগ যুগে ফিরে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে ১১ দলীয় জোটসহ অনেক রাজনৈতিক দল রয়েছে। জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এ লংমার্চের আয়োজন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App