×

রাজনীতি

‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি নিয়ে লংড্রাইভ করেছেন পাটওয়ারী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি নিয়ে লংড্রাইভ করেছেন পাটওয়ারী’

ছবি: সংগৃহীত

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়িতে করে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন দাবি করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখলের কথা বলতেন। সেই বক্তব্যেরই একটি ‘নমুনা’ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, “গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছেন—তা খতিয়ে দেখা দরকার।”

আরও পড়ুন: এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

এ ছাড়া গতকালের লংমার্চের আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, ওই কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য ছিল না।

তিনি বলেন, “গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেন কোনো বক্তব্য ছিল না—তা বোঝার চেষ্টা করুন।”

রাশেদ খাঁনের অভিযোগ, লংমার্চের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। এ লক্ষ্যে কর্মসূচিতে উসকানিমূলক স্লোগান দেওয়া এবং বহরে লাঠিসোঁটা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

তবে তার দাবি, বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে পা দেননি।

পোস্টের শেষাংশে এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, “দেখা যাক, এ বিষয়ে এনসিপি দলীয় কোনো ব্যবস্থা নেয় কি না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেমেছে হ্রদের পানির উচ্চতা, ৮ দিন পর ১৬ জলকপাট বন্ধ

কাপ্তাই বাঁধ নেমেছে হ্রদের পানির উচ্চতা, ৮ দিন পর ১৬ জলকপাট বন্ধ

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার

আইন পাস সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার

লংমার্চের ভোগান্তির কারণে জামায়াত জোটের দুঃখ প্রকাশ

লংমার্চের ভোগান্তির কারণে জামায়াত জোটের দুঃখ প্রকাশ

এবার মরদেহ তোলা ঠেকাতে ‘পীরের’ কবর ঢালাই

এবার মরদেহ তোলা ঠেকাতে ‘পীরের’ কবর ঢালাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App