×

রাজনীতি

রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে

ছবি : সংগৃহীত

ভাষাসৈনিক অলি আহাদকে যথাযথ মূল্যায়ন না করায় এখন তার মাসুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তার মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না। এ ধরনের মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে।’

ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা।

বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজের বাসভবনের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের রাজনীতি আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তার পেছনে সবাই দায়ী। এ সময় তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতী সন্তান ও বিশিষ্ট নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও অ্যাডভোকেট ফরহাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে

রুমিন ফারহানা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App