×

রাজনীতি

বিএনপি শুধু হাওয়া ভবনের উন্নয়ন করেছে: ওবায়দুল কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০২:৪১ পিএম

বিএনপি শুধু হাওয়া ভবনের উন্নয়ন করেছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপি'র কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (১৫ মার্চ) সকালে, তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের আরো বলেন, শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিলো? বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে, ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিলো, তখন মানবাধিকার কোথায় ছিলো?

বিএনপি আজ কোন মুখে গনতন্ত্রের কথা বলে?  তারা মুখে গনতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল 'ল এর আতুড়ঘরে উল্লেখ করেন তিনি। মিলিটারি ডিরেক্টর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিলো। বিএনপি ১৫ ও ২১ আগষ্টসহ সকল রাজনৈতিক হত্যাকান্ডের সাথে জড়িত। বিএনপির মুখে গনতন্ত্রের কথা শুনলে হাসি পায়।

অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App