×

শেষের পাতা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভোগান্তি দিন দিন বাড়ছে : সাবের হোসেন চৌধুরী

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জলবায়ু পরিবর্তনের  প্রভাবে ভোগান্তি  দিন দিন বাড়ছে : সাবের হোসেন চৌধুরী
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টেকনোলজি ব্যবহার করে তরুণদের এই সমস্যা মোকাবিলায় দায়িত্ব নিতে হবে। বিশ্বে ছায়া সংসদ প্রতিষ্ঠিত একটি চর্চা, বাংলাদেশ যুব জলবায়ু সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারবে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটরিয়ামে দেশের ৩০০টি সংসদীয় আসনের যুব প্রতিনিধিদের নিয়ে পরিবেশ বিষয়ক ছায়া সংসদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, এ বছর আমাদের বাজেটে জলবায়ুর জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে ?আজকে যদি আমাদের এই জলবায়ুর সমস্যা না থাকত তাহলে এই টাকা আমরা স্বাস্থ্য, শিক্ষা, আইসিটিসহ দেশের অন্যান্য খাতে ব্যবহার করতে পারতাম। এজন্যই বলছি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। তবে আমরা ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে থাকতে চাই না। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বপ্ন দেখিয়ে গেছেন। তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মতো প্রাকৃতিক সম্পদের হিসাব চালু করেছেন। এর ফলে আমরা বুঝতে পারব আমাদের কতটুকু প্রাকৃতিক সম্পদ আছে, আর কতটুকু আমরা বছরে ব্যবহার করছি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, বাংলাদেশে যখনই প্রাকৃতিক দূর্যোগ আসে তখনই সুন্দরবন আমাদের জন্য ঢাল হিসেবে কাজ করে। এর ফলে আমাদের দেশ অনেক ক্ষতি থেকে বেঁচে যায়। এটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। বলা হয়ে থাকে পানির আরেক নাম জীবন। পানির উৎসই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পরিস্কার পানি কোথা থেকে আসবে। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদগুলো সারা বছর ব্যবহার করতে পারতাম। বর্তমানে সেই প্রাকৃতিক সম্পদগুলো সাত মাসের মধ্যেই ব্যবহার করে ফেলছি। দিন দিন এর ব্যবহার বাড়ছে। কয়েক বছর পর তা জুন মাসে চলে আসবে। তারও কিছুদিন পরে মে মাসে প্রাকৃতিক সম্পদগুলো শেষ হয়ে যাবে। অনেক দেশ যেভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে সেটার জন্য পাঁচটা পৃথিবীর দরকার। ফারিয়া সুলতানা অমির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আইনুন নিশাত, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আতিক রহমান, গেøাবাল সেন্টার অন এডাপ্টেশন এর মেহেদী আহসান, রিফাত বিন সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাইটার্স এর প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সিয়াম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App