×

শেষের পাতা

ঢাকা-৯ আসন : পরিবেশমন্ত্রীকে সর্বস্তরের মানুষের অভিনন্দন

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-৯ আসন : পরিবেশমন্ত্রীকে সর্বস্তরের মানুষের অভিনন্দন
কাগজ প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় সাবের হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৯ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার খিলগাঁও থানার সবুজমতি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। ঢাকা মহানগরীর সবুজবাগ ও খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন, মাণ্ডা ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯ আসনটি। এই আসনে টানা চারবার এমপি নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর সাবের চৌধুরী এখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার এই অর্জনে সংসদীয় আসনের বাসিন্দারা এলাকার আরো উন্নয়নের স্বপ্ন পূরণে আশায় বুক বেঁধেছেন। অনুষ্ঠানে মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানায় খিলগাঁও থানা দেবমন্দির কমিটি, মানিক নগর মডেল হাইস্কুল, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মাদারটেক শরীফবাগ জামে মসজিদ পরিচালনা কামিটি, খিলগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ, শাহাজানপুর থানার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, খিলগাঁও তলতলা মার্কেট বণিক সমিতি, খিলগাঁও নাসিরাবাদ আবাসন সোসাইটি, জাতীয়করণ প্রত্যাশী মহাজোট, ভাইগদিয়াবাসী ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App