×

প্রবাস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: বাংলাদেশের সঙ্গে চুক্তি ১৯ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:১২ এএম

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: বাংলাদেশের সঙ্গে চুক্তি ১৯ ডিসেম্বর

প্রতীকী ছবি

বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে আগামী ১৯ ডিসেম্বর। এ উদ্দেশ্যে ১৮ ডিসেম্বর দেশটিতে যাবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে সম্মতি মিলেছে।

রবিবার (১২ ডিসেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ ডিসেম্বর রাতে দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান আনুষ্ঠানিক এক চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সমঝোতা স্মারকে সই করার জন্য আমন্ত্রণ জানান। ১৬-১৭ ডিসেম্বর সমঝোতা স্মারক সইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান থাকায় মালয়েশিয়ার নির্ধারিত দিনে বাংলাদেশের মন্ত্রীসহ প্রতিনিধিদের দেশটিতে যাওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে ১৯ ডিসেম্বরের পর দেশে থাকবেন না মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। এমন বাস্তবতায় ১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী ইমরান আহমদ। পরদিন ১৯ ডিসেম্বর মালয়েশিয়ায় সই হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও আলোচিত শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক।

জানা গেছে, এবারের সমঝোতা স্মারমকে কিছু বিষয় পরিবর্তন আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না, যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি, কর্মীদের বাধ্যতামূলক বিমা থাকছে।

এছাড়া কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান, চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও, বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত।

তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে, তা জানা যাবে সমঝোতা স্মারক সইয়ের পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App