×

প্রবাস

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের পিঠা উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের পিঠা উৎসব

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের পিঠা উৎসব

প্রবাসে কর্মব্যস্ততায় অনেক সময় দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তারপরেও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় পিঠা উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ নভেম্বর) দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করা হয়।

এই উৎসব এক মিলনমেলায় পরিণত হয়। হরেক রকম পিঠার চমৎকার আয়োজন ও সুশৃঙ্খল পরিবেশনা নজর কাড়ে পার্কে আসা ভিনদেশি দর্শণার্থীদেরও। মেলায় আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে অসংখ্য নারীপুরুষ উপস্থিত হন।

আয়োজনে ছিল চিতাই পিঠা, ভাঁপা পিঠা, সেমাই পিঠা, পাকান পিঠা, রসে ভিজা পিঠা, সুজি পিঠা,নকশি পিঠা,পাটিসাপটা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা,পায়েসসহ ৩০ প্রকারের বাহারি পিঠা।

এই সময় উপস্থিত ছিলেন ইউএই লেডিস ক্লাবের এডমিন লিজা হোসেন,মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট তাকিয়া সুলতানা, গ্রুপ এক্সপার্ট লিমা আক্তার, গ্রুপ এক্সপার্ট নাজমা সুলতানা, গ্রুপ এক্সপার্ট সাথী আলী, গ্রুপ অ্যাক্সপার্ট ঈশিকা মাজহার, গ্রুপ এক্সপার্ট শারমিন রাখি, গ্রুপ এক্সপার্ট নওরিন আহমেদ, গ্রুপ এক্সপার্ট মোহসেনা সুলতানা তানিয়াসহ ক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ।

ক্লাবের অ্যাডমিন, মডারেটর, গ্রুপ এক্সপার্ট ও সদস্যবৃন্দ বিভিন্ন রকমের পিঠা পসরা সাজিয়ে আগত অতিথিদেরকে আপ্যায়ন করেন। বনভোজন ও পিঠা উৎসব অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। পিঠা উৎসব ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App