×

প্রবাস

পর্তুগালে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পিএম

পর্তুগালে জাতীয় প্রবাসী দিবস উদযাপন
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৩০ ডিসেম্বর শনিবার পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আনন্দমুখর পরিবেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণী পাঠ করে শোনানো হয় অতঃপর আগত অতিথিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রবাসীরা তাদের তাদের বিভিন্ন দাবি-দাওয়া পর্তুগালের অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও রেজিনা আহমেদের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন। বক্তারা প্রবাসী ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানসহ যে সকল প্রবাসীরা বিদেশে মৃত্যুবরণ করেন তাদের লাশ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসীদের সাথে দুর্ব্যবহার বিষয়টিও বরাবরের মতো উঠে আসে। প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে রাষ্ট্রদূত এ বিষয়গুলো সরকারের নিকট উপস্থাপন করবেন সকলকে আশ্বাস প্রদান করেন। এরপর তিনি পর্তুগাল প্রবাসীদের প্রবাসীদের বিভিন্ন অর্জন সকলের উদ্দেশ্যে তুলে ধরেন, তিনি জানান পর্তুগাল প্রবাসীরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এরই অংশ হিসেবে চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীররা পর্তুগাল থেকে প্রায় ২৯ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশের অগ্রযাত্রায় পর্তুগাল প্রবাসীদের অংশগ্রহণ রাষ্ট্রদূত পর্তুগাল প্রবাসীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান, এছাড়া তিনি ভবিষ্যতে সঠিক চ্যানেলে দেশে রেমিটেন্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। তাছাড়া সকল প্রবাসী একসাথে কাজ করে পর্তুগালে একটি সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করেন। প্রবাসী দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় পর্তুগাল প্রবাসী এবং স্থানীয় পর্তুগিজ সোশালিস্ট পার্টির নেতা রানা তসলিম উদ্দিন বলেন, জাতীয় প্রবাসী দিবস প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হলে প্রতিবছর প্রবাসীরা এই দিনে তাদের সুখ-দুঃখ এবং দাবির কথা জানাতে পারবে। প্রবাসীদের জন্য একটি জাতীয় দিবস নির্ধারণ করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। আলোচনা অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এর সাথে সাথে আগত অতিথি মহিলাদের নিয়ে বালিশ খেলা এবং পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এর সাথে সাথে ছিল নাচ গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে পর্তুগাল প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশের দূতাবাস ও সরকারকে ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App