×

প্রবাস

সিঙ্গাপুরে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১১:৪৯ এএম

সিঙ্গাপুরে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

সিঙ্গাপুর আ.লীগের সভা।

করোনা ভাইরাসের কারনে সিঙ্গাপুরে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ। রবিবার (১৫ মার্চ) সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি  আলেক হোসেন এর সভাপত্বিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের পরিচালনায়  জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আলেক হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝাকজমক পূর্ণ আয়োজনের কথা ছিলো সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে। সকল প্রস্তুতিও সম্পূর্ণ ছিলো, কিন্তু সাম্প্রতিক সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে জন জীবনে আত্বঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে বিশেষ সর্তকতা দেয়া হয়েছে। সব ধরণের জনসমাগম এবং সভা থেকে দূরে থাকতে বিশেষ সর্তকতা দেওয়ায় সব অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত দেওয়া হয়।
তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে আগামী ৫ দিনের জন্য সবগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা ২২৬ জন, সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১০৫ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১২১ জন, আইসিইউতে রয়েছে ১৩ জন, এখন পর্যন্ত সিঙ্গাপুর করোনা ভাইরাসে কোনো মৃত্যু হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App