×

প্রবাস

ফ্রান্সে শহীদ মিনার নিয়ে মামলার হুমকি ভাস্কর নভেরার স্বামীর

Icon

জমির হোসেন, ফ্রান্স থেকে

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

ফ্রান্সে শহীদ মিনার নিয়ে মামলার হুমকি ভাস্কর নভেরার স্বামীর

ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ৩ বছর পর হঠাৎ করে এর মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠিয়েছেন ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ার। 

গত ৩ জানুয়ারি সন্ধ্যায় প্যারিসে আয়েবা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন উকিল নোটিশের বিষয়টি জানানো হয়। দক্ষিণ ফ্রান্সের তুলুজ শহরের শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। 



সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করে  ফখরুল আকম সেলিম বলেন, নোটিশে উল্লেখ করা হয়েছে শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ১৮ জুলাই

তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে নোটিশ পাঠান ভাস্কর নভেরা আহমেদ এর স্বামী দো ব্রোন গ্রেগোয়ার। পরবর্তীতে একই ব্যাক্তি ফখরুল আকম সেলিমকে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান। 

এ ব্যাপারে শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহ বলেন, একুশ মানে মাতা নত না করার গৌরবময় ইতিহাস। শহীদ মিনার আমাদের বাঙ্গালীর সংগ্রাম, শোক, শপথ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। তুলুজে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার দীর্ঘ ৩ বছর পর ভাষ্কর নভেরা আহমেদর স্বামী উল্লেখ করে যিনি শহীদ মিনারের একক মালিকানা দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি? তার পেছনে আন্তর্জাতিক কোন চক্রান্ত রয়েছে কি-না তা আমরা খতিয়ে দেখছি। 

এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দু'জন আইনজীবি এবং একজন ডিটেকটিভ ও নিয়োগ দেয়া হয়েছে।শহীদ মিনার ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ধরনের চক্রান্ত রুখে দিতে আমরা বদ্ধ পরিকর। বিশ্বব্যাপী শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়ায় আমাদের সহযাগিতা অব্যাহত থাকবে। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কাশেম, উপদেষ্ঠা সালেহ আহমদ চৌধুরী,আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন,প্যারিস শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক শাকের চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App