×

প্রবাস

মুক্তি পাওয়া নাবিকদের নিয়ে আমিরাতে সংবাদ সম্মেলন

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পিএম

মুক্তি পাওয়া নাবিকদের নিয়ে আমিরাতে সংবাদ সম্মেলন

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া নাবিকদের নিয়ে আমিরাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহরিয়ার জাহান। ছবি : ভোরের কাগজ

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের (বর্তমানে আরব আমিরাতে অবস্থানরত) নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও জাহাজের মালিক পক্ষ। 

সোমবার (২২ এপ্রিল) আমিরাতের আজমানস্থ রেডিসন ব্লু হোটেলে বিকাল ৩টা এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, জাহাজের নাবিকরা সুস্থ আছেন। তাদের মনোবলও ভালো আছে। বাংলাদেশ মিশন তাদের সকল প্রকার সহযোগিতায় কাজ করবে বলে জানান তিনি।

জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহরিয়ার জাহান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোন অমানবিক আচরণ করেনি। আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ আমিরাতের প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন তাতে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (মিডিয়া) মোহাম্মদ আরিফুল রহমান, ফার্স্ট সেক্রেটারি বদরুল আলম বিদ্যুৎ, এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহরিয়ার জাহান। সোমবার বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে ১৫ জনের একটি প্রতিনিধি দল জাহাজে নাবিকদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App