×

প্রবাস

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা

Icon

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই

প্রকাশ: ১০ মে ২০২৪, ১১:৩২ পিএম

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা

সারজায় ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভার মঞ্চে অতিথিবৃন্দ

আরব আমিরাতে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা করেছে আমিরাতস্থ হাটহাজারীবাসী।

বৃহস্পতিবার (৯ মে) সারজার নুর আল হেলাল রেস্টুরেন্ট হলরুমে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সিআইপি মো. সেলিমের সভাপতিত্বে ও তহিদুল আলম জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ।

এছাড়া জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি সারজার সভাপতি এম এ বাশার, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ফজলুল কবির চৌধুরী, সিআইপি শিমুল মোস্তফা, আরব আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরব আমিরাত গাউছিয়া কমিটির সহ-সভাপতি আজম খান।

আরো বক্তব্য রাখেন ইউএই যুবলীগের সহ-সভাপতি তাজউদ্দীন, মোশাররফ হোসেন, রেজাউল করিম মাসুম, জসীমউদ্দীন পলাশ, কাজী ফয়জুল ইসলাম করিম, নাসির উদ্দিন খোকন, শহিদুল বাবর, মোহাম্মদ সেলিম, মোরশেদ জামান চৌধুরী, আলমগীর আলম, হাজী ইব্রাহীম, মোহাম্মদ আজিম আহমদ, নিজামুদ্দিন, ইমরানুল হক বাবুল, সাইফুল করিম, দিদারুল আলম, রাশেদুল আলম প্রমুখ।

জনসভায় আগামী ২১ মে চট্টগ্রাম-হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুছ গণি চৌধুরীর আনারস মার্কার সমর্থন চেয়ে বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই আনারস মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান বক্তারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App