×

প্রবাস

মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা পুরস্কার পেলেন ইউএস-বাংলার মো. জাহিদুল ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পিএম

মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা পুরস্কার পেলেন ইউএস-বাংলার মো. জাহিদুল ইসলাম

ছবি: ভোরের কাগজ

আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম। 

রবিবার (১৩ অক্টোবর) মালদ্বীপের ভেলেনা  ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ডোনার হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারটি গ্রহণ করেন মো. জাহিদুল ইসলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টিরও বেশি  এয়ারলাইন্স কোম্পানি। 

যাত্রীবান্ধব ম্যানেজার হিসাবে সুপরিচিত মো. জাহিদুল ইসলাম বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারটি অর্জন করায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত। এতে তার কর্ম দক্ষতার মধ্যেই দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। মো. জাহিদুল ইসলাম বাংলাদেশের যশোরের শারশা উপজেলার কৃতি সন্তান।

আরো পড়ুন: পাঁচ সিকার ছাগল চিনতে না পারলে রক্ত দেয়া থামবে না: পিনাকী ভট্টাচার্য

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App