×

প্রবাস

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

অবৈধভাবে বিদেশ গমন না করার জন্য বলা হয়েছে। ছবি : সংগৃহীত

স্বেচ্ছায় দেশে ফিরেছেন লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ১৪৩ জন ও তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। লিবিয়ায় আটকে পড়া ১৪৩ জন ফেরেন সকাল সোয়া ৬টায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬০০০ টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করে এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুরোধ জানান।

আরো পড়ুন : বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App