×

প্রবাস

আরব আমিরাতে জাতীয় দিবস উদযাপন প্রবাসী বাংলাদেশিদের

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

আরব আমিরাতে জাতীয় দিবস উদযাপন প্রবাসী বাংলাদেশিদের

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ আরব আমিরাতে গতকাল (২ ডিসেম্বর) জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উদযাপন করা হয়। এই দিবসটি ঘিরে প্রবাসীরাও যেন আনন্দ উৎফুল্য হয়ে ওঠেন। কারণ আরব আমিরাত বাংলাদেশের বন্ধু-প্রতিম দেশ হওয়ায় এই দেশটিতে প্রায় ১০ লক্ষাধিক বাংলাদেশির বসবাস এবং সবাই সুন্দরভাবে বসবাস করছেন।

এদেশের সরকার ও বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল হাওয়ায় বাংলাদেশিরা এখানে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই দেশটির জাতীয় দিবস যেন নিজের দেশের মতো করে উদযাপন করে প্রবাসী বাংলাদেশীরা। তেমনি ভাবে সোমবার (২ ডিসেম্বর) আজমানে বাংলাদেশি জিপসন ডেকর প্রতিষ্ঠান আল আয়াদি আল মুবদিয়া ডেকর কোম্পানির উদ্যোগে আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ  উদযাপন করা হয়। 

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিআইপি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মোঃ সবুজ, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাইনুল ইসলাম সহ অনেকে। 

আলোচনা শেষে আরব আমিরাতের নাগরিকদের সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে আয়োজিত মেজবানে প্রায় তিন শতাধিক লোকের উপস্থিতি ছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App