×

প্রবাস

দুবাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীর এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে :

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

দুবাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীর এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল

রাবিয়া সুলতানা

দুবাই  মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল করে দেশ ও প্রবাসীদের জন্য সম্মান বয়ে এনেছেন রাবিয়া সুলতানা (শিমু) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  দুবাই ট্রেড সেন্টারের জাবিল হলে ইউনিভারসিটির পক্ষ থেকে (এমবিবিএস) মেডিসিন তাকে এবং তার সঙ্গে আরো কৃতিত্বপূর্ণ ফলাফলকারীদের অ্যাওয়ার্ড দেয়া হয়।

তবে এ ইউনিভার্সিটি থেকে সাফল্য অর্জনকারীদের মধ্যে এক্সিলেন্ট (আরবিতে ইমতিয়াজ) প্রথম সারির ১২ জনের মধ্যে তিনি একজন। 

শিমু অল্প বয়সে তার বাবাকে হারান। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাবিয়া সুলতানা (শিমু)র বাবা আলহাজ নুরুল আবছার বেঁচে থাকলে হয়তো কতই না খুশি হতেন তিনি।

এদিকে শিমুর অসাধারণ  ফলাফল অর্জনে তাকে অ্যাওয়ার্ড দেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিমুর পরিবার।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের  সহধর্মিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App