×

প্রবাস

ফিনল্যান্ডে বিডিপিএফ কার্যনির্বাহী কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

ফিনল্যান্ডে বিডিপিএফ কার্যনির্বাহী কমিটি গঠন

ফিনল্যান্ডে বিডিপিএফ কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশি যারা ফিনল্যান্ডের সর্বোচ্চ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং ডক্টরেট ডিগ্রিধারী যারা ফিনল্যান্ডে বসবাস করছেন, তাদের সবার একত্র হওয়ার বা নিজেদের খুঁজে পাওয়ার সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড’ (বিডিপিএফ) কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ২০২৫-২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার (১২ জানুয়ারি) ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিডিপিএফের ভার্চুয়াল সাধারণ সভায় ২০২৫-২০২৬ সালের জন্য দুই বছর মেয়াদি ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. মো. মঞ্জুরে মওলাকে সভাপতি, ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. জি এম আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও লাপ্পেরান্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. মো: সানাউল হককে করা হয়েছে কোষাধ্যক্ষ।

১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. মো: আব্দুল হাই (প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড কলসাল্টেশন), যুগ্মভাবে লাপ্পেরান্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. আনিসুর রহমান ফারুক ও ইভাসস্কুলা বিশ্ববিদ্যালয়ের ড. শের-ই-খোদা (শিক্ষা ও সংস্কৃতি), তাম্পেরে বিশ্ববিদ্যালয়ের ড. এ কে এম সাইফুল্লাহ (আন্তর্জাতিক বিষয়), ওলু বিশ্ববিদ্যালয় থেকে ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ (পার্টনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং যুগ্মভাবে ভাসা বিশ্ববিদ্যালয়ের  ড.শাকের আহমেদ ও তাম্পেরে থেকে ড. মো. হিজবুল আলম (কাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেইনিং)।

ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের কার্যনির্বাহী কমিটি গঠনের ভার্চুয়াল সাধারণ সভায় বিডিপিএফের উপদেষ্টা ড. সুনীল কুণ্ডু, উপদেষ্টা ড. এইস এম সামসুজ্জোহা, ড. মো. আব্দুল হাই, ড.আনিসুর রহমান ফারুক, ড. শের-ই-খোদা, ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ, ড. শাকের আহমেদ, ড. মো. হিজবুল আলম, ড. মো. সানাউল হক, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. জি এম আতিকুর রহমান ও ড. মো. মঞ্জুরে মওলা (মুঞ্জুর) উপস্থিত ছিলেন।

ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিডিপিএফকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App