×

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আবু নাছের। ছবি: সংগৃহীত

হামলা হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাছের (৫০) তাই নিজের দোকানে লাগিয়েছিলেন বুলেটপ্রুফ গ্লাস। নিয়োগ দিয়েছিলেন নিরাপত্তারক্ষীও (বডিগার্ড)। তবে শেষ রক্ষা হলো না। সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন তিনি। 

গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে সোয়েটো শহরে এ ঘটনা ঘটে।

আবু নাছেরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোয়েটো শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। স্বজনদের দাবি, এটি সাধারণ ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ভাড়াটে খুনিদের দিয়ে তাকে খুন করানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম আবু নাছের শামীম (বারা শামীম)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। বাড়িতে তার স্ত্রী ও চার ছেলে রয়েছে। 

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা আবু নাছের শামীম ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিছু দিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সে সূত্রে বা অন্য কোনো কারণে তার বাবাকে হত্যা করা হয়েছে কিনা নিশ্চিত নন। 

এসময় তিনি নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App