×

প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন: ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসরি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে দূতাবাস। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App