×

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বেলাল হোসেন সুমন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে নিহত হন তিনি।

নিহত বেলাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়াারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তার দুটি সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুমন গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। মাত্র এক বছর আগেই তিনি বাংলাদেশ থেকে ঘুরে যান। গত বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত তাঁর দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

এদিকে, প্রবাসী এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ‘নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App