×

রাজশাহী

পাবনায় আলোচিত সাইদার হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৭:১২ পিএম

পাবনায় আলোচিত সাইদার হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদা মালিথা হত্যাকাণ্ডে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথাসহ ৯ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে আরো ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৭ জনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথা, স্বপন মালিথা, রিপন খান, আশিক মালিথা, রাকিব মালিথ, ইয়াসিন আরাফাত ইস্তি, রঞ্জু মালিথা, জনি মালিথা ও আলিফ মালিথা। তাদের সবার বাড়ি পাবনায়।

এছাড়াও যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- দুলাল মালিথা, রুজু মালিথা, আয়নাল মালিথা, সঞ্জু মালিথা ও বেলাল হোসেন উজ্জল। একই মামলায় আরো ৭ জনকে খালাস দেয়া হয়েছে।

আরো পড়ুন: যশোরে মুসলিম পরিচয়ে বিয়ে: ধর্ষণ ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি এনতাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইদার মালিথা ও আলাউদ্দিন মালিথা দুই ভাই। তাদের একে অপরের সঙ্গে টাকা নিয়ে গন্ডগোল চলছিল। পরে বড় ভাই ছোট ভাইকে একটি থাপ্পড় দেয়। এই বিবাদে ছোট ভাই তাকে হত্যার পরিকল্পনা করেন।

তিনি আরো বলেন, পরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা (৫০)। এ সময় ৬/৭ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত সাইদার মালিথা হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ (মঙ্গলবার) আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App