×

রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু। ছবি: ভোরের কাগজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো জানান, সকাল থেকে ভারতীয় ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করছে। এদিকে পাসপোর্টধারী যাত্রীদের জন্য খোলা ছিল এ স্থলবন্দর। 

আরো পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App