×

রাজশাহী

আওয়ামী লীগ নেতার রগ কাটার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

আওয়ামী লীগ নেতার রগ কাটার অভিযোগ

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার দুই পায়ের রগ কেটে দেয়া অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সেলিম রেজার বাড়ি সদর উপজেলার পূর্বমোহনপুর গ্রামে। তিনি সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক ইউপি সদস্য। সেলিম রেজার ছেলে আব্দুল জলিল জানিয়েছেন, সকালে ৩০-৩৫ জন বিএনপি নেতাকর্মী তার বাবাকে বাড়ির সামনে থেকে অটোভ্যানে তুলে নিয়ে যায়। পরে তারা বাবাকে পিটিয়ে দুই পা, ডান হাত ভেঙে ফেলে। দুই পায়ের রগও কেটে দেয়। পরে তার মাথায় কুপিয়ে জখম করে অচেতন অবস্থায় পূর্ববাঐতারা স্কুলের সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

জলিল জানান, সেলিমকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। ঢাকায় নিয়ে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতার পরিবার বা তার পক্ষে কারও অভিযোগ তারা পাননি।

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা জানান, হামলার শিকার সেলিম রেজা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিন দিন আগে বাড়ি ফেরেন। সেলিম বাড়ি ফেরার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সেলিমকে মারধরের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন।

তিনি আরো বলেন, যুবদলের দুই নেতা হত্যা মামলার আসামি সেলিম রেজা। এতদিন পলাতক ছিলেন। এলাকায় ফেরার পর স্থানীয় জনতা তাকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App