×

রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হাবিল আলী (৩০) নামে বাংলাদেশি এক কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি-মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।

আহত হাবিলের ভাবী সুলেখা খাতুন বলেন, সকালে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎ করে ভারতীয় বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। হাবিলের বুকে গুলি লাগে। তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

আরো পড়ুন : দিনাজপুরে বিএসএফ বাংলাদেশি কৃষককে ধরায় ভারতীয়কে ধরলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালের দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App