×

রাজশাহী

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:২৫ পিএম

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের আরআর স্পিনিং এন্ড কটনের সামনে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৩ আগস্ট) ভোরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের কালিকাপুর নূর পাম্প সংলগ্ন আরআর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ওই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানায় স্থানীয়রা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনও গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App