×

রাজশাহী

সীমানা পূর্ণবহালের দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

সীমানা পূর্ণবহালের দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল

হরতাল সমর্থনকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে রাস্তায় গুলি ফেলে ও ট্টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। ছবি : ভোরের কাগজ

পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সকাল থেকে সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। রোববার (১৪ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা সড়ক ও নৌপথ অবরোধ করেছে।  

হরতাল সমর্থনকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে রাস্তায় গুলি ফেলে ও ট্টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এদিকে রাস্তার বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়।

গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন : আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

এরপর থেকে ক্ষোভে ফেটে পারে বেড়া উপজেলাবাসী। এর আগে একই দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, সম্পূর্ণ অন্যায় ভাবে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়া উপজেলার সঙ্গে যুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App