×

রাজশাহী

শেরপুরে ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

শেরপুরে ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

ছবি: প্রতিনিধি

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে যাবার সময় বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. আহসান হাবিব (৪৫)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামের আবেদার রহমানের ছেলে। তিনি এই ষ্টেশনে ফায়ার ফাইটার হিসাবে কর্মরত ছিলেন। 

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে উপজেলার ছোনকা এলাকায় একটি দুর্ঘটনার মেসেজ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত বের হচ্ছিলেন। এসময় ফায়ার সার্ভিসের গেট খোলা হলে একটি মালবাহী ট্রাক ভিতরে প্রবেশ করে দমকল কর্মী আহসান হাবীবকে গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন জানান, তার লাশ হাসপাতাল থেকে নিয়ে আইন অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হচ্ছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App