×

রাজশাহী

নওগাঁয় ৪টি ট্রাক্টর ও পিকাপ উদ্ধার'সহ চোর চক্রের দুই'সদস্য গ্রেফতার

Icon

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

নওগাঁয় ৪টি ট্রাক্টর ও পিকাপ উদ্ধার'সহ চোর চক্রের দুই'সদস্য গ্রেফতার

ছবি: কাগজ প্রতিবেদক

নওগাঁ জেলা পুলিশ ট্রাক্টর পাওয়ার টিলার চোরদের বিরুদ্ধে বড় অভিযানে চারটি ট্রাক্টর, একটি পিকাপ উদ্ধার’সহ  চোর চক্রের দুইজন সদস্য গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

কিছুদিন আগে জেলার মান্দা উপজেলার কিছু এলাকায় কয়েকটি ট্রাক্টর পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। এরই পরিপেক্ষিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কয়েকজন চৌকস পুলিশ সদস্যের সমন্বয়ে পাওয়ার টিলার উদ্ধার এবং চোরদেরকে গ্রেফতার করার জন্য বিশেষ দল গঠন করা হয়। 

মান্দা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদ পর্যালোচনা করে  উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে চোর সন্দেহে নওগাঁর মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে লালবাড়ি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আসামী মোঃ মিলন হোসেন (৫০) এর হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। 

আন্তজেলা চোর চক্রের সদস্য মো.ফারুক ও মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্য পর্যালোচনা করে মান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিদের  দেখানো স্থান থেকে তাদের হেফাজত থাকা মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে আরো তিনটি  পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সাথে পাওয়ার টিলার চুরির পর চোরদের চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ ও জব্দ করা হয়েছে। 

এ প্রসঙ্গে নওগাঁ পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App