নওগাঁয় আ’লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৪ সালের ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের দেড় বছর পর নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।
ভিডিওতে দেখা যায়, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে স্লোগান দিচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকা গুলো জব্দ করা হয়েছে।’
