×

রাজশাহী

ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে প্রতারক গ্রেপ্তার

Icon

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে প্রতারক গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

নওগাঁর বদলগাছীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. হারুনুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। শনিবার ২১শে ফেব্রয়ারি সকালে জয়পুরহাট র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার জিধিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি জিধিরপুর গ্রামের বাসিন্দা। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান, ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার জন্য অবৈধভাবে ১৩ লাখ টাকা নেন এবং নিয়োগপত্র দেন হারুনুর রশিদ। চাকরিতে যোগ দিতে গিয়ে ওই প্রার্থী তাঁর নিয়োগপত্রটি ভুয়া জানতে পারেন। পরে ওই প্রার্থী জয়পুরহাটের র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকটি ভুয়া নিয়োগপত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App