×

রাজশাহী

নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল শেষে বিক্ষোভ

Icon

কে এম রাসেল রহমান (বকুল রহমান), চাটমোহর (পাবনা) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল শেষে বিক্ষোভ

ছবি: কাগজ প্রতিবেদক

পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইফতার মাহফিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে  উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল শনিবার  (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চাটমোহর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সবুজ। এছাড়াও ফিরোজ আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

অপরদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার চত্বরে ইউপি সদস্য মাহবুবের নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ ব্যাপারে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু জানান, ফৈলজানার বিষয়টি বিচ্ছিন্ন একটি ঘটনা। তাছাড়া আওয়ামীলীগের ব্যাপারে আমাদের মাননীয় স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয় আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। সে অনুযায়ী ব্যবস্থা হবে।

এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।                

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App