×

রাজশাহী

নদীতে মাছের বদলে মিললো তাজা গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

নদীতে মাছের বদলে মিললো তাজা গুলি

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে একটি প্লাস্টিকের বক্সে  ৫০ রাউন্ড গুলি কুড়িয়ে পেয়েছে দুই ভাই।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, আজ বিকেলে নদীর পানি কমে যাওয়ায় বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যান স্থানীয় জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। এ সময় ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বক্স পায় তারা। পরে বক্সটি নিয়ে তারা বাড়িতে ফিরে তাদের মায়ের কাছে দেয়।

শিশুদের মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলেরা মাছ ধরতে গিয়ে একটি বক্স নিয়ে বাড়িতে ফেরে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের অনেকগুলো গুলি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় খবর দেন।’

এদিকে, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ বক্সটি জব্দ করে এবং ভেতর থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বক্সে থাকা ৫০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নদী থেকে শিশুরা এটি পেয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

তিনি আরো বলেন, ‘এতগুলো গুলি নদীতে কীভাবে এলো এবং কারা এগুলো ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App