×

রাজশাহী

রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

Icon

মোঃ পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

ছবি: কাগজ প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটিভর্তি ৭ টি  ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। এর মধ্যে ৬ টি ট্রাক ছিল নম্বরপ্লেটবিহীন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার সময় ১৪ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। ভ্রাম্যমাণ আদালত ১ জনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে মোট ২৪ মাস এবং অপর ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে ১৪ জনের মোট ২৯ মাসের কারাদণ্ড হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল এবং রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।

অভিযানে রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App