×

রাজশাহী

কবরস্থানে মিলল 'কোটি টাকা' মূল্যের কষ্টিপাথরের মূর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

কবরস্থানে মিলল 'কোটি টাকা' মূল্যের কষ্টিপাথরের মূর্তি

ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের কবরস্থান থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, বুধবার রাত সাড়ে ১১টায় মূর্তিটি উদ্ধার করে পোরশা থানা পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীতলী গ্রামের রহমতের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। আমগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ১৩৭ কেজি ওজনের এই মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি। পুলিশ জানিয়েছে, মূল্যবান এই নিদর্শনটির আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা। রহস্যময় এই প্রাপ্তিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরোনো বলে আমরা ধারণা করছি। এটি আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App