×

রাজশাহী

মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে বাকপ্রতিবন্ধী এক কিশোর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের আলুর জমির মাঠে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে ফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই ঘণ্টার পর অক্ষত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করেন। ওই কিশোরের নাম সুমন হোসেন। সে একই এলাকার মাহাতাব হোসেনের ছেলে।

সুমনের বাবা জানান, বেশ কিছু দিন ধরে সুমন ফোনের জন্য দাবি করে আসছে। আজ দেব কাল দেব করে কিনে দেওয়া হয়নি। আজ সকালেও ফোনের দাবি করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে কৃষকসহ গ্রামের লোকজন তাকে হাই ভোল্টেজের লাইনের বিদ্যুতের খুঁটিতে বসে থাকতে দেখে পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবহিত করা হলে ওই লাইনের বিদ্যুৎ বন্ধ করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App