×

রাজশাহী

আত্রাইয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

আত্রাইয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

ছবি: কাগজ প্রতিবেদক

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।   আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মহাদিঘী গ্রামের সখিমদ্দীনের ছেলে মুক্তার হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মুক্তার হোসেন মারপিট মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। এছাড়া একই রাতে উপজেলার বেওলা গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী সবুজ হোসেনের ছেলে চয়েন সরদার(৩৫) এবং বলরামচক গ্রামের অনিলচন্দ্রের ছেলে সুবাস চন্দ্র (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুবাস চন্দ্র সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। 

গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App