×

রাজশাহী

আত্রাইয়ে ভিজিএফ চাল পাচ্ছেন সাড়ে ১৫ হাজার দুস্থ পরিবার

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

আত্রাইয়ে ভিজিএফ চাল পাচ্ছেন সাড়ে ১৫ হাজার দুস্থ পরিবার

ছবি: কাগজ প্রতিবেদক

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর চাল পাচ্ছে প্রায় সাড়ে ১৫ হাজার দুস্থ পরিবার। তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

​জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়নে ১৫ হাজার ৩০৯ জন ব্যক্তির অনুকূলে ১৫৩.০৯০ মে.টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রত্যেক দুস্থ ব্যক্তিকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হচ্ছে।

​ইউনিয়ন ভিত্তিক চাল প্রাপ্তদের তালিকা অনুযায়ী , শাহাগোলা ইউনিয়ন ১,৭৫০ জন, ভোঁপাডাঁ ইউনিয়ন ১,৯০০ জন, আহসানগঞ্জ ইউনিয়ন ২,০০০ জন, পাঁচুপুর ইউনিয়ন ২,৩৫৯ জন, বিশা ইউনিয়ন ১,৯৫০ জন, মনিয়ারী ইউনিয়ন ১,৯৫০ জন, কালিকাডুর ইউনিয়ন ১,৭০০ জন, 

হাটকালুপাড়া ইউনিয়ন ১,৭০০ জন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, প্রত্যেক দুস্থ পরিবারও যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন এজন্য সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা। প্রকৃত দুস্থ পরিবার যেন এই চাল পায় এজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের দ্বারা তালিকা প্রস্তুত করা হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App