×

রাজশাহী

রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

Icon

মোঃ পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

ছবি: কাগজ প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭মার্চ ) দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে তা অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগও রয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন এবং অবৈধভাবে সংরক্ষিত চাল জব্দের নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নির্ধারিত ডিলার ছাড়া অন্য কারও কাছে মজুদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App