×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

ছবি: কাগজ প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে  মো. জুনায়েদ ( ২) নামে  এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। 


বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ শিবগঞ্জ উপজেলা কামালপুর গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, বুধবার বিকেলে সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এ সময় ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু জুনায়েদ।  এ ঘটনায় অটোতে থাকা আরো ৬ জন যাত্রী আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

বিদায়ী ঢাবি ভিসির বিবৃতি ‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App