×

রাজশাহী

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। 

রোববার (২৩ মার্চ) সকাল ৯টায় ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, নাটোরের সিংড়া উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজাউদ্দৌলা সূর্য ও সোলায়মান হোসেন লাবুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরম রূপ নিয়েছে। এরই জের ধরে রোববার সকাল ৯টায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হওয়ার পাশাপাশি একটি প্রাইভেটকার ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে আহতরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আব্দুন নূর বলেন,  সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App