×

রাজশাহী

কৃষি জমিতে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

কৃষি জমিতে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ

ছবি : ভোরের কাগজ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

রাতের আঁধারে কৃষিজমিতে পুকুর খনন ও মাটি কাটার খবর পেয়ে অভিযানে রাজশাহীর বাঘমারা উপজেলার বাদলকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এক্সকাভেটরটি জব্দ করা হয় এবং অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করেন। ইউএনও মো. আলাউদ্দিন বলেন, কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App