×

রাজশাহী

ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম

ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

ছবি : ভোরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশি পাহারায় রাত কাটানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঈশ্বরদী থানা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি এক নারীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সেখানে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দিয়ে নিরাপত্তার জন্য পুলিশি পাহারায় রাত যাপনের আবেদন জানান।

আরো পড়ুন : হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহে একদিনে ২১ শিশু হাসপাতালে ভর্তি

তবে তার কথাবার্তা ও আচরণে অসংগতি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই করলে জানা যায়, তিনি কোনো বিচারক নন এবং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশে থানায় অবস্থান করছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে তার সঙ্গে থাকা নারী দ্রুত থানা এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

নীলফামারীতে জ্বালানি সংকট, কালোবাজারে বাড়ছে দৌরাত্ম্য

নীলফামারীতে জ্বালানি সংকট, কালোবাজারে বাড়ছে দৌরাত্ম্য

টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App