×

রাজশাহী

বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৯ লাখ টাকা

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম

বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৯ লাখ টাকা

ছবি : ভোরের কাগজ

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহাসিক বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে বাজারের মুদি ব্যবসায়ী পল্টু সাহার দোকান, যেখানে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, এবং শহিদ হোসেনের একটি ইলেকট্রনিক্স দোকান, যেখানে ১ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই দোকান দুটির মালামাল ধ্বংস হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App