×

রাজশাহী

সড়কে অবৈধ স্থাপনার কারণে জনভোগান্তী

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

সড়কে অবৈধ স্থাপনার কারণে জনভোগান্তী

ছবি: নিজস্ব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। বিশেষ করে ওভারব্রিজের নিচে ও আশপাশের এলাকা দখল হয়ে যাওয়ায় সড়কের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

স্থানীয় সূত্রে জানা যায়, ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা নিয়মিত সড়কেই ফেলা হচ্ছে। এতে একদিকে যেমন : পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কজুড়ে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে চার চাকার লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন। এসব যানবাহন মহাসড়কের ওপরেই যাত্রী ওঠানামা করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের মতে, যে-কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে দিন দিন সমস্যা আরও জটিল আকার ধারণ করছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পরিবেশ আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং বর্জ্য সড়কে ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, একাধিকবার অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কিছুদিন পরই পুনরায় সেখানে স্ট্যান্ড গড়ে তোলা হয়। তবে মহাসড়কে এ ধরনের অবৈধ কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকায় সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App