×

রাজশাহী

থানায় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ‘ধস্তাধস্তি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

থানায় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ‘ধস্তাধস্তি’

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় এক এএসআইয়ের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে একপক্ষ শাহজাদপুর থানায় অভিযোগ করেন। এর মধ্যে মোটরসাইকেলের কাগজপত্রসহ ওই ক্রেতাকে মোবাইল করে থানায় দেখা করতে বলেন শাহজাদপুর থানার এসআই জাহিদ।

পরে ওই ক্রেতা বিষয়টি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেনকে জানান।

পুলিশ পরিদর্শক নাজমুল কাদের বলেন, “এদিন দুপুরে কয়েকজন নেতাকর্মী নিয়ে থানায় আসেন ছাত্রদল নেতা সাব্বির। সেখানে এসআই জাহিদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বির থানা থেকে চলে যান।

“কিছুক্ষণ পর একই কলেজ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব বেশকিছু নেতাকর্মীকে নিয়ে আবার থানায় প্রবেশ করেন। এ সময় তারা ওসির কক্ষে বসে উচ্চস্বরে কথা বলতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।”

নাজমুল কাদের বলেন, “এ সময় এএসআই রাজ্জাক ঘটনার ভিডিও করা শুরু করলে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন ছাত্রদল নেতা আদিব”। 

তিনি বলেন, বিষয়টি নিয়ে উত্তেজনার এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা দলবল নিয়ে থানা ত্যাগ করেন। তবে ঘটনার সময় ওসি থানায় ছিলেন না। পরে বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

থানার ঘটনাটি শোনার কথা জানিয়ে শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, “এক বছর আগে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের পর থেকে ছাত্রনেতারা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে। এর আগেও তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছি। আবার তারা থানায় ঢুকে খারাপ আচরণ এবং পুলিশের মোবাইল ফোন ভেঙেছে। তাদের লাগাম টেনে ধরার চেষ্টা করছি।”

এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা সাব্বির হোসেন ও আব্দুল্লাহ আল সাফায়েত আদিবের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App