×

রাজশাহী

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

ছবি: বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া। আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে বগুড়া সিটি করপোরেশনের যাত্রা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা সিটি করপোরেশনের। ২০০১ সাল থেকে কাজ শুরু করে বিএনপি। ২০০৬ পর্যন্ত সুযোগ-সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নিজের শহর নিজেকে পরিষ্কার রাখতে হবে। প্রশাসন তাদের কাজ করবে, সিটি করপোরেশনের নাগরিকদেরও কাজ করতে হবে।’

আগে থেকে প্রতিষ্ঠিত দেশের অপর ১২টি সিটি করপোরেশন হচ্ছে– ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এর আগে সকালে তারেক রহমান বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন। তারপর বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলাগুলো হলো– বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর।

সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সব অনুষ্ঠান শেষ করে তারা সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’, ২৯ শিক্ষককে শোকজ

শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’, ২৯ শিক্ষককে শোকজ

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App