×

রাজশাহী

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার স্বামী-স্ত্রী হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জমিলা বেগমের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে হানা দিলে রাকিব ও জামিলা বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে রাকিব ও জমিলা দম্পতিকে আটক করে। 

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App