×

রাজশাহী

গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

Icon

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ছবি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায়সহ অন্যান্যরা। পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার সিনেমার গান ভাইরাল

‘কেউ জানে না’ পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার সিনেমার গান ভাইরাল

চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App